রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে—এটুকু শুনে খুশি হবেন যে কেউই।

ইন্টার মায়ামি মানে লিওনেল মেসির ম্যাচ। আর মেসির ম্যাচে টিকিট পাওয়াটাই যেখানে সংগ্রামের ব্যাপার, সেখানে বিনা মূল্যে টিকিট পাওয়া তো বিস্ময়কর ঘটনাই! আর বিস্ময়কর সেই ঘটনা ঘটতে চলেছে মায়ামির পরবর্তী ম্যাচে। তবে বড় একটা ‘কিন্তু’ আছে এখানে।

মায়ামি খেলবে ঠিকই, মেসি খেলবেন না। আর মেসি খেলবেন না বলেই দর্শকের জন্য টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ সোমবার (৩রা মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায়। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টন ডিনামোর মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে। মেসির খেলা দেখার জন্য হিউস্টনের অনেক দর্শক আগেভাগেই টিকিট কিনে ফেলেন। তবে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে ম্যাচটি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলা মেসিকে সামনের ব্যস্ততা মাথায় রেখে হিউস্টনের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। খবরটি হিউস্টন দর্শকদের জন্য হতাশারই। কারণ, হিউস্টন ডিনামো ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ যখন মায়ামির মুখোমুখি হয়, তখন মেসি ছিলেন না। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।

এইচ.এস/


লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250