শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আমেরিকা ও কাতারের মধ্যে একাধিক চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। এসব চুক্তির ফলে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

গতকাল বুধবার (১৪ই মে) সৌদি আরব সফর শেষ করে কাতারে যান ট্রাম্প। আর কাতারে পৌঁছানোর পর তাকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। এ ছাড়া গতকাল কাতারের দোহায় থানি এবং ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে দুই নেতা ঘোষণা দেন, তারা একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন।

গতকাল দুই দেশের স্বাক্ষরিত একাধিক চুক্তির মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বোয়িং বিমান কেনার একটি চুক্তি। যেখানে ৯ হাজার ৬০০ কোটি ডলারের চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৭৭ এক্স সিরিজের মোট ২১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এ ছাড়া কাতারের আল উদিদ বিমানঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় ৩ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের একটি ইচ্ছাপত্রও স্বাক্ষরিত হয়েছে।

আমেরিকা ও কাতারের মধ্যে সমঝোতা চুক্তির পর কাতারের আমির থানি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরের মধ্য দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সম্পর্ক এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ট্রাম্প প্রথমে বলেছিলেন, এ চুক্তির আওতায় ১৬০টির বেশি জেট বিমান কেনা হবে, যার মূল্য ২০ হাজার কোটি ডলার। তবে হোয়াইট হাউস তাদের বিবৃতিতে সে সংখ্যা সংশোধন করে বলেছে, মোট ২১০টি উড়োজাহাজ কেনা হবে, যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ কোটি ডলার।

এদিকে আমেরিকা, তুর্কি ও সিরীয় কর্মকর্তারা বৃহস্পতিবার বৈঠকে বসবেন। সেখানে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। মধ্যপ্রাচ্যে এবার তিন দেশ সফর করছেন ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১৫ই মে) সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার মধ্য দিয়ে তার এ সফর শেষ হবে।

আরএইচ/

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমির আমেরিকা ও কাতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250