রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

চেলসিকে উড়িয়ে দিলো অলরেডরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল লিভারপুল। তবে, চেলসির মতো ক্লাবের বিপক্ষে কঠিন এক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে শঙ্কা ছিল, এই ম্যাচে না আবার পয়েন্ট হারায়! কিন্তু ঘরের মাঠে চেলসিকে রীতিমতো ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা।

চেলসির বিপক্ষে এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও নিরঙ্কুশ করলো লিভারপুল। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থাকলো ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা। যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে।

২০ বছর বয়সী কনর ব্র্যাডলি তার নিজের প্রথম গোলটি করলেন এই ম্যাচে। শুধু তাই নয়, দুটি অ্যাসিস্টও ছিল তার। লিভারপুলের হয়ে বাকি দুই গোল করেন দিয়েগো জোতা, ডোমিনিক সবজলাই এবং লুইস দিয়াজ। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টোফার এনকোকু।

আরো পড়ুন: সানজিদার অভিষেক ম্যাচে ইস্ট বেঙ্গলের ড্র

লিভারপুলের ফরোয়ার্ড ডারউইন নুনেজ প্রথমার্ধেই পেনাল্টি কিক মেরে দেন পোস্ট বারে। সে সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেলেন তিনি। ২০০৩ সালে অপটা রেকর্ডস শুরু হওয়ার পর থেকে তিনিই একমাত্র ফুটবলার, যিনি এক মৌসুমে চারবার পেনাল্টি শট নিতে গিয়ে পোস্টের বারে লাগিয়ে গোল বঞ্চিত হন।

তবে নুনেজ পেনাল্টি শট মিস করলেও জয় পেতে সমস্যা হয়নি লিভারপুলের। ইয়ুর্গেন ক্লুপের দল একই সঙ্গে অ্যানফিল্ডে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি।

বিবিসিকে ক্লুপ বলেন, ‘আমি কখনোই দলের কাছ থেকে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আশা করি না, যতক্ষণ না ব্যক্তিগতভাবে কেউ ভালো পারফরম্যান্স না করে। এই ম্যাচের শুরুটা ছিল দারুণ। তবে, আমরা দুর্দান্ত খেলেছি। এটা ছিল সত্যিই সেরা একটি ম্যাচ।’

এসি/


চেলসি অলরেডরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250