মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

‘চুপকথা’ প্রেম ও প্রকৃতির গল্প

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাটক দিয়েই পরিচিতি পেয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। প্রশংসিত হয়েছে তার ‘যে জীবন ফড়িং এর’, ‘ছায়াফেরী’, ‘রোদ মেখো সূর্যমুখী’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতো’ নাটকগুলো। মাঝে সিনেমা বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটক থেকে দূরে ছিলেন তিনি। 

এ ছাড়া নিজের ব্যান্ড নিয়েও ছিলেন ব্যস্ত। মাসুদ হাসান উজ্জ্বল সর্বশেষ নাটক বানিয়েছেন ২০১৭ সালে। আট বছর পর আবারও নাটক নির্মাণে ফিরলেন এ নির্মাতা। তৌসিফ মাহবুব ও নাজনীন নিহাকে নিয়ে বানিয়েছেন ‘চুপকথা’ নামের নাটক।

মহসীন মেহেদীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই; যাতে উঠে আসবে সমাজের বিত্তবান পরিবারের ভিন্ন এক প্রেমের গল্প। নির্মাতা জানান, চুপকথা নাটকটি প্রেম ও প্রকৃতির গল্প।

‘চুপকথা’ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘এবারই প্রথম অন্য কারও গল্প নিয়ে কাজ করেছি। কারণ, গল্পটা আমাকে টেনেছে। গল্পটা প্রেমের। তার সঙ্গে সোসাইটির নানাবিধ প্রসঙ্গ এসেছে। নির্মাণের সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বরাবরই মাথায় রাখি, এবারও ছিল।’

দীর্ঘদিন পর নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের অডিয়েন্স মিস করছিলাম। আমি মনে করি, এখনো আমাদের বড়সংখ্যক অডিয়েন্স রয়েছে নাটকে। ফলে সিনেমার জন্য এ মানুষগুলোকে লম্বা সময় অ্যাভয়েড করা ঠিক নয়। একটা সিনেমা বানাতে আমার ৪-৫ বছর সময় চলে যায়। সেই ফাঁকে নাটকের দর্শকের জন্যও কিছু করার পরিকল্পনা থেকে নাটকে ফেরা।’

কোরবানির ঈদ উপলক্ষে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে চুপকথা নাটকটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমা। ইতিমধ্যে শেষ হয়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির কাজ।

এইচ.এস/


নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250