শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

প্রায় সাড়ে তিন হাজার আমেরিকান ক্রুজ মিসাইল পাবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

আকাশ থেকে নিক্ষেপযোগ্য ইআরএএম ক্রুজ ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

ইউক্রেনের কাছে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৩ হাজার ৩৫০টি ইআরএএম ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। আমেরিকার সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনে পৌঁছাতে পারে এসব অস্ত্র। স্থানীয় সময় রোববার (২৪শে আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক দুই আমেরিকান কর্মকর্তার বরাতে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়—সর্বোচ্চ ২৮০ মাইল পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো আগামী ছয় সপ্তাহের মধ্যেই ইউক্রেনে পৌঁছাতে পারে। তবে এগুলো ব্যবহার করতে ইউক্রেনকে পেন্টাগনের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন আমেরিকান কর্মকর্তারা।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, ইউক্রেন যদি রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারে, তবে তাদের যুদ্ধ জেতার কোনো সুযোগ নেই। তবে তিনি জো বাইডেন প্রশাসনের সময় ইউক্রেনকে দেওয়া নিঃশর্ত সহায়তার সমালোচনাও করেছিলেন।

২০২৫ সালের শুরু থেকেই রাশিয়ার কাছে ক্রমশই এলাকা হারাচ্ছে ইউক্রেনীয় বাহিনী এবং নতুন সেনা জোগাতে হিমশিম খাচ্ছে। এই প্রেক্ষাপটে গত মাসে (জুলাই) ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন—ইউক্রেনকে দেওয়া অতিরিক্ত অস্ত্রের ব্যয় বহন করবে ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো।

ফ্রান্স ও জার্মানিসহ ইউক্রেনের প্রধান ইউরোপীয় সমর্থকেরা ইতিমধ্যেই যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে আরও অস্ত্র পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে রাশিয়া দাবি করছে, পশ্চিমা সামরিক সহায়তাই শান্তি চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

জে.এস/

রাশিয়া-ইউক্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250