শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী দীনেশ ত্রিবেদী *** শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি *** মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী *** নিম্নমানের বই সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী *** চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা *** জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত *** হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা *** জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে *** ইসরায়েলগামী বিমানের ককপিটে কুড়াল নিয়ে হামলা, সেই সহকারী পাইলটের পরিচয় কী

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ই এপ্রিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সারাদেশে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন শুক্রবার (১৭ই জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বাকৃবি উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩ শতাংশ, প্রতিবন্ধী কোটা ১ শতাংশ এবং উপজাতি বা পার্বত্য অঞ্চলের বাংলাদেশি বা অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল হতে পারে রোববার

আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ই মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারন করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। ভর্তিপরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://www.acas.edu.bd) পাওয়া যাবে।

কৃষিগুচ্ছে থাকা নয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এসি/কেবি


কৃষি গুচ্ছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250