মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল হতে পারে রোববার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১১ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৫

#

ছবি- সংগৃহীত

দেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৯টি কেন্দ্রের ৫৩টি ভেন্যুতে এ পরীক্ষা হয়। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী। রোববার অথবা সোমবার এ পরীক্ষার ফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সারাদেশে সুষ্ঠুভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে। ফলাফল তৈরির কাজ এরমধ্যে শুরু হয়েছে। আগামী রোববার অথবা সোমবার ফল প্রকাশ করা হতে পারে।

এ দিন সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পরে তিনি সাংবাদিকদের বলেন, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, বরং সক্ষমতা বাড়াতে আরও শিক্ষক নিয়োগের ভাবনা রয়েছে সরকারের। প্রয়োজনে কলেজগুলোকে সমন্বয় করা হবে।

এ বছর এমবিবিএস ভর্তিতে আবেদন জমা পড়ে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। সেই হিসাবে একটি আসনের পরিবর্তে ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ছাড়া বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।
মূল্যায়ন হবে ২০০ নম্বরে 

এত দিন এইচএসসির ফলাফলে ১২৫ নম্বর ও এসএসসির ৭৫ নম্বরের সঙ্গে ১০০ নম্বরের এমসিকিউ– এই ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হতো। তবে এবার এসএসসি ও এইচএসসির ফলাফলে সমান ৫০ নম্বর ধরা হয়েছে। সেই হিসাবে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। 

আই.কে.জে/      

মেডিকেল ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250