সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

পাকিস্তানের পার্লামেন্টে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

পার্লামেন্ট ভবন চত্বর থেকেই চুরি গেল জুতা। তাও আবার কি না এমপিদের! নামাজ চলাকালীন পাকিস্তানের পার্লামেন্ট চত্বরের মসজিদে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পাকিস্তানের পার্লামেন্ট ভবন চত্বরে রয়েছে একটি মসজিদ। এমপি, সাংবাদিক থেকে ভবনের কর্মী সকলেই সেই মসজিদে নামাজ পড়েন। ঐদিনও নিয়মমাফিক নামাজ পড়তে গিয়েছিলেন সবাই। কিন্তু নামাজ শেষে বের হয়েই চক্ষু চড়কগাছ। মসজিদের সামনে রাখা অন্তত ২০ জোড়া জুতা উধাও। আশেপাশে খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান।

আরো পড়ুন: ঘণ্টায় হাজার গাছের সঙ্গে কোলাকুলি করে বিশ্ব রেকর্ড!

বিকল্প ব্যবস্থা না পেয়ে অগত্যা খালি পায়েই ফিরতে হয় এমপি ও কর্মকর্তাদের। মসজিদ থেকে খালি পায়ে হেঁটে পার্লামেন্টে পৌঁছান এমপিরা। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তাঁরা। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্পিকার। 

কিন্তু পার্লামেন্ট ভবনের নিরাপত্তা টপকে চোরেরা কীভাবে ঢুকে পড়ল, সেটিই এখন প্রশ্ন। জানা গেছে, ঘটনার সময়ে দায়িত্ব ছেড়ে কোথাও চলে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই ফাঁকেই পার্লামেন্ট ভবন চত্বরে ঢুকে পড়ে চোরেরা। আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

এস/ আই.কে.জে/

মসজিদ এমপি পার্লামেন্ট ভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250