শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

৯৬ হাজার অবৈধ কর্মীকে বৈধতা দে‌বে ওমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, ৯৬ হাজার অবৈধ বাংলা‌দে‌শি কর্মী‌কে বৈধতা দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ওম‌ান সরকার। একইস‌ঙ্গে দেশ‌টি বাংলা‌দেশ থে‌কে ১২ ক‌্যাটাগ‌রি‌তে লোক নেয়ারও আশ্বাস দি‌য়ে‌ছে।

মঙ্গলবার (১১ই জুন) দুপুরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

সম্প্রতি শ্রমবাজার ইস‌্যু‌তে দুবাই, ওমান ও কাতার সফর ক‌রেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ওমান সফ‌র প্রসঙ্গ টে‌নে তি‌নি ব‌লেন, ওমানে ৯৬ হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদেরকে বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এই বৈধকরণে জন্য একটি জরিমানা নেয়া হয়। এই জরিমানা মওকুফ করার জন্য আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি।

আরো পড়ুন: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল পরিবর্তন ২৭২৩ জনের

প্রতিমন্ত্রী ব‌লেন, ওমান বাংলা‌দেশ থে‌কে ১২ ক্যাটাগরিতে লোক নেয়ার আশ্বাস দিয়েছে। তারা দক্ষ কর্মী চায়। আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে।

সংযুক্ত আরব আমিরা‌তের শ্রমবাজার নি‌য়ে প্রতিমন্ত্রী জানান, দুবাই শ্রমবাজার আরও গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। দুবাই থেকে ইতোমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। এরমধ্যে ৪শ কর্মী চলে গেছে। ৫শ কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছে।

এইচআ/ আই.কে.জে

ওমান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250