শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষার্থীদের বৃত্তি দেবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। আগ্রহী প্রার্থীরা আগামী ২২শে অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

রোববার (২২শে সেপ্টেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় স্নাতক বা সমমান অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হবে।

আরও পড়ুন: ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা ব্যাংকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

যেসব আবেদনকারীর পিতা বা মাতার বাৎসরিক আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

এসি/কেবি


শাহজালাল ইসলামী ব্যাংক বৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250