রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’

ওবায়দুল কাদেরের পালকপুত্রের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘কথিত পালকপুত্র’ হিসেবে পরিচিত মো. আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অভিযোগের সত্যতা যাচাই করতে দুই সদস্যের একটি টিম গঠন করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক মো. নাসরুল্লাহ হোসাইনের নেতৃত্বে টিমের অপর সদস্য উপসহকারী পরিচালক মো. আবু তালহা।

দুদক জানায়, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিচালক ও গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি হিরু রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, ট্যাক্স জালিয়াতি এবং বিদেশে অর্থপাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ‘হাজার কোটি টাকার মালিক’ হয়েছেন বলে অভিযোগে উল্লেখ আছে। হিরুর গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়ায়। তিনি আক্তারুজ্জামানের ছেলে। তিনি প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ, ওয়েস্ট ফিল্ড নামের প্রতিষ্ঠানেরও মালিক।

জে.এস/

আসাদুজ্জামান হিরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250