সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

অস্ট্রেলিয়াপ্রবাসী রায়ানকে কি আজ বাংলাদেশের বিপক্ষে খেলাতে পারবে ভারত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‎রায়ান উইলিয়ামসকে খেলানোর জন্য কম চেষ্টা করেননি ভারতের কোচ খালিদ জামিল। শেষ পর্যন্ত তাদের চেষ্টা বিফলেই গেল! দল সূত্রে জানা গেছে, ২৩ জনের স্কোয়াড তালিকা ম্যাচ কমিশনারের কাছে জমা দেওয়ার সময় ছিল গতকাল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ততক্ষণ অপেক্ষা করেও ফিফার অনুমোদন পায়নি ভারত। তাই আজ মঙ্গলবার (১৮ই নভেম্বর) রাত আটটায় বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না অস্ট্রেলিয়াপ্রবাসী এই ফুটবলারকে।

এর আগে সোমবার বিকেল চারটায় ছিল দুই দলের ম্যানেজার্স মিটিং। নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিনই ২৩ জনের স্কোয়াড জমা দিতে হয়। ভারত তখন তালিকা না দিয়ে সময় চায়। ফুটবল অস্ট্রেলিয়া ছাড়পত্র দিলেও ফিফা ভারতকে অপেক্ষায় রেখেছে।

রায়ান অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দল ও জাতীয় দলে খেলেছেন। পারিবারিক সূত্রে ভারতের পাসপোর্টও পেয়েছেন সহজেই; কিন্তু এক দেশের হয়ে খেলার পর আরেক দেশের হয়ে নামতে চাইলে প্রক্রিয়াটা সময়সাপেক্ষ। তবু খালিদ জামিল তাকে দলে ডেকেছিলেন, ঢাকায়ও এনেছিলেন।

বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা অবশ্য দেরি করেননি। কাল জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে রাতেই ২৩ জনের স্কোয়াড জমা দেন ম্যাচ কমিশনারের কাছে। সেই তালিকায় নেই স্ট্রাইকার মোহাম্মদ আল-আমিন। জায়গা হয়নি মোরশেদ আলী, গোলরক্ষক পাপ্পু হোসেন এবং ডিফেন্ডার রহমত মিয়ারও।

তবে হংকং ম্যাচের স্কোয়াডে না থাকা কাজেম শাহ রয়েছেন ভারত ম্যাচের দলে। রহমত মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের চোট সমস্যা থাকায় কিউবা মিচেল ও মোর্শেদকে ক্যাম্পে ডেকেছিলেন কাবরেরা। শেষ পর্যন্ত মোরশেদ বাদ পড়লেও কিউবা জায়গা পেয়েছেন। শেখ মোরছালিনেরও সামান্য চোট আছে। তবে তাকেও ভারত ম্যাচের পরিকল্পনায় রেখেছেন বাংলাদেশ কোচ।

জে.এস/

‎রায়ান উইলিয়ামস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250