মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ঈদে টিভিতে দেখা যাবে ‘পেয়ারার সুবাস’ ও ‘সুড়ঙ্গ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবার ঈদেও দীপ্ত টিভির অনুষ্ঠানমালায় থাকছে একগুচ্ছ সিনেমা। এর মধ্যে টেলিভিশন প্রিমিয়ার হবে ‘পেয়ারার সুবাস’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমার। ঈদের দিন বেলা ১টায় দেখা যাবে নূরুল আলম আতিকের পেয়ারার সুবাস ও ঈদের দ্বিতীয় দিন একই সময়ে প্রচার হবে রায়হান রাফীর সুড়ঙ্গ।

বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্যের গল্প নিয়ে তৈরি হয়েছে পেয়ারার সুবাস। ২০১৬ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে শেষ হয় কাজ। ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় পেয়ারার সুবাসের। গত বছর ফেব্রুয়ারিতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। 

এতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার প্রমুখ। ২০২৪ সালের ৭ই ফেব্রুয়ারি এ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যান আহমেদ রুবেল। পেয়ারার সুবাস প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ, সহপ্রযোজনায় আছে চরকি।

অন্যদিকে ২০২৩ সালের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুড়ঙ্গ। প্রায় দুই দশক ছোট পর্দায় অভিনয়ের পর সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। 

টাকার জন্য মরিয়া হয়ে ওঠা মাসুদ নামের এক ব্যক্তির ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে তৈরি হয়েছে সুড়ঙ্গ। এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ অনেকে।

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250