শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

হল মাতিয়ে এবার ইউটিউবে আমিরের ‘সিতারে জমিন পার’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেটফ্লিক্স ১২৫ কোটি রুপিতে কিনতে চেয়েছিল ‘সিতারে জমিন পার’। তবে আমির খান সিদ্ধান্ত নিয়েছিলেন, সিনেমাটি তিনি ওটিটিতে মুক্তি দেবেন না। হলের পর সরাসরি প্রকাশ করবেন ইউটিউবে। এ ঘোষণা শুনে বলিউডের সিনেমা ব্যবসাবিশেষজ্ঞরা আঁতকে উঠেছিল! সবাই ভেবেই নিয়েছিলেন, আমিরের সিনেমাটিও বোধহয় ডুবল! কিন্তু তার সিদ্ধান্তটি যে কতটা সঠিক ছিল, সেটা বোঝা গিয়েছিল ২০শে জুন সিতারে জমিন পার মুক্তির কয়েক দিন পরই।

এক রাগী কোচ, যাকে বদলে দেয় বিশেষভাবে সক্ষম একদল শিশু। এ থিমে নির্মিত সিতারে জমিন পার মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তোলে। এ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরই মধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। খবর হিন্দুস্তান টাইমসের।

আগামী ১লা আগস্ট থেকে আমির খান টকিজ ইউটিউব চ্যানেলে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনা মূল্যে নয়। সিনেমাটি দেখতে ভারতে খরচ হবে ১০০ রুপি, আর বাংলাদেশে ১৫০ টাকা। থাকবে বাংলা সাবটাইটেল। দেখা যাবে কোনো বিজ্ঞাপন ছাড়াই।

শুধু এটি নয়, আমির জানালেন, এখন থেকে তার প্রতিষ্ঠান আমির খান প্রোডাকশন থেকে নির্মিত প্রতিটি সিনেমাই এ পথে চলবে। অর্থাৎ হলের পর সরাসরি মুক্তি পাবে ইউটিউবে।

জে.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250