সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

যে কারণে নিজের প্রস্রাব পান করেন অভিনেতা পরেশ রাওয়াল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোট সারাতে নিজের মূত্র পান! এমনটাই করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এ অভিনেতা।

রাজকুমার সন্তোষীর ঘটক চলচ্চিত্রের শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন পরেশ। অ্যাকশন কোরিওগ্রাফার বিরু দেবগনের পরামর্শে চোট সারাতে এ পথ্য সেবন করেছেন পরেশ। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, হাঁটুর চোট নিয়ে মুম্বাইয়ের ম্যাক্স নানাবতী হাসপাতালে ভর্তি হন পরেশ রাওয়াল। সেখানে তাকে দেখতে যান বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা অ্যাকশন কোরিওগ্রাফার বিরু দেবগন। সেখানে পরেশকে নিজের মূত্র পানের পরামর্শ দেন তিনি।

সাক্ষাৎকারে পরেশ বলেন, ‘আমার হাঁটুর চোটের কথা জানার পর তিনি (বিরু) আমাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে নিজের মূত্র পান করার পরামর্শ দেন। তিনি বলেন, সব যোদ্ধারা এটা করে। এ অভ্যাস করতে পারলে জীবনে কখনোই আর চোটজনিত কোনো সমস্যা ভোগাতে পারবে না। এ ছাড়া তিনি আমাকে অ্যালকোহল, রেড মিট আর তামাক পরিহারের পরমার্শ দেন।’

পরেশ আরও বলেন, ‘আমি নিজের প্রস্রাব বিয়ারের মতো করে পান করেছি। টানা ১৫ দিন এ পথ্য চলেছে। এরপর চিকিৎসকরা আমার এক্স–রে রিপোর্ট দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন!’

তার ভাষ্যমতে, এ চোট সারতে আড়াই মাসের মতো লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু মূত্র পানের ফলে সেরে গেছে মাত্র ১৫ দিনে!

এইচ.এস/




পরেশ রাওয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250