সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

ফাইনালে হারের পর কোচের ওপর সুয়ারেজের...

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হাড্ডাহাড্ডি লড়াই, টানটান উত্তেজনা—যেকোনো টুর্নামেন্টের ফাইনাল নিয়ে এমন কিছুরই প্রত্যাশা থাকে। লিওনেল মেসি যে ম্যাচে থাকেন, সেই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা একটু বেশিই থাকে। কিন্তু সোমবার (১লা সেপ্টেম্বর) ইন্টার মায়ামি-সিয়াটল সাউন্ডার্স ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে মাঠের পারফরম্যান্সে নয়, ভিন্ন কারণে।

বাংলাদেশ সময় সোমবার সকালে লুমেন ফিল্ড স্টেডিয়ামে হয়েছে লিগস কাপের সিয়াটল সাউন্ডার্স-ইন্টার মায়ামি ম্যাচ। রেফারির শেষ বাঁশি বাজার পরই শুরু হয় উত্তেজনা। চ্যাম্পিয়ন হওয়ার পর সিয়াটল মিডফিল্ডার ওবেদ ভারগাস উদযাপনে ব্যস্ত।

কিন্তু রানার্সআপ হওয়ার বেদনা যে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল লুইস সুয়ারেজকে। ভারগাসের দিকে সুয়ারেজ তেড়ে গেলে মায়ামি-সিয়াটলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু।

দুই দলের খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব হয়তো অল্প সময়ের মধ্যে মিটে যেত। কিন্তু সিয়াটল সাউন্ডার্সের সহকারী কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ান সুয়ারেজ। কোচ তার সঙ্গে কথা বলতে না চাইলেও সুয়ারেজ যে থামবার পাত্র নন। উরুগুয়ের মিডফিল্ডার উল্টো কোচের গায়ে থুতু ছিটিয়েছেন।

লুমেন ফিল্ড ফাইনাল স্টেডিয়ামে সিয়াটল-ইন্টার মায়ামি ফাইনাল দেখতে এসেছেন প্রায় ৭০ হাজার দর্শক। ম্যাচের ২৬ মিনিটে সিয়াটলকে এগিয়ে দেন তাদের স্ট্রাইকার ওসেজ দি রোজারিও।

ক্রিস্টিয়ান রোলডানের এক ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন রোজারিও। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সিয়াটল ডিফেন্ডার রোলদান। ম্যাচের শেষভাগে এসে তৃতীয় গোল করে সিয়াটল। ৮৯ মিনিটে রোলদানের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন অ্যালেক্স রোদরক। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েই লিগস কাপ শেষ করে সিয়াটল সাউন্ডার্স।

জে.এস/

লুইস সুয়ারেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250