রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

পাবনায় প্রকাশ্যে নিজের বাড়িতে সংখ্যালঘু প্রবীণ অধ্যাপককে...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

আহত শিক্ষক জওহরলাল বসাক তুলশী। ছবি: সংগৃহীত

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশীকে (৭৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (২৭শে জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু কী কারণে তার ওপর হামলা এবং তার বাড়িতে তছনছ করা হয়েছে, তা জানা যায়নি।

আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, জওহরলাল বসাক তার বাড়িতে একা থাকেন। তার অন্য ভাইয়েরা সুপ্রতিষ্ঠিত এবং তারা দেশের বাইরে থাকেন। দুপুরের দিকে জওহরলাল বসাক বাজার থেকে বাড়িতে প্রবেশ করেন। এ সময় আগে থেকে তার বাড়িতে অবস্থান করছিল দুজন দুর্বৃত্ত। শিক্ষক বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমারিসহ আসবাব ভাঙচুর ও তছনছ করে চলে যায়। তবে দুর্বৃত্তরা কী কী নিয়ে গেছে, সে বিষয়ে স্পষ্ট করে মুখ খুলছেন না আহত শিক্ষক।

এ বিষয়ে আহত জওহরলাল বসাক বলেন, ‘‌‌আমি যখন বাসায় ঢুকি, তখন দুজন এসে আমাকে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। বাড়িঘরের সবকিছু তছনছ করেছে। আলমারি ভাঙছে। কিচ্ছু পায় নাই, এই তো। এর আগে কোনো চাঁদাও চায় নাই।’ তারা মুখোশ পরা ছিল কী না, জানতে চাইলে তিনি বলেন, ‘না। আমি পুলিশের দ্বারা হ্যারেজমেন্ট হতে রাজি না। আমার পুলিশ–টুলিশ দরকার নেই। থাক, তোমার রিপোর্ট করা লাগবে না।’

প্রতিবেশীরা বলেন, জওহরলাল দুর্বৃত্তদের চিনতে পেরেছেন, এ জন্য ভয়ে কিছু বলছেন না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সারাদিন বিষয়টি চাপা পড়ে ছিল। খবর পেয়ে রাতে সদর থানা-পুলিশ আহত শিক্ষকের বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘দুজন ছিনতাইকারী শিক্ষক জওহরলাল বসাক তুলশীর বাসায় ঢুকে তাকে আঘাতের পর বাসায় আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো তিনি অভিযোগ দেননি।’

জে.এস/

ধর্মীয় সংখ্যালঘু জওহরলাল বসাক তুলশী প্রবীণ অধ্যাপক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250