শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বিয়ে করছেন অভিনেত্রী তৃষা, পাত্র কে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তামিল ও তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সিনেমার পর্দার পাশাপাশি ভক্তরা এবার আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাকে নববধূর সাজে দেখার জন্য।

৪২ বছর বয়সী এই অভিনেত্রী কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি, যদিও অতীতে তার নাম জড়িয়েছিল অভিনেতা থালাপতি বিজয় ও ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে। তবে এবার শোনা যাচ্ছে, তৃষা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন।

দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃষা কৃষ্ণানের পরিবারের পক্ষ থেকে একটি নতুন সম্পর্কের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাত্র চণ্ডীগড়ের একজন ব্যবসায়ী, যিনি মূলত অস্ট্রেলিয়ায় নিজের ব্যবসা শুরু করে পরে তা ভারতে সম্প্রসারিত করেন।

জানা গেছে, দুই পরিবার বহুদিন ধরেই একে অপরের পরিচিত। যদিও তৃষা বা তার পরিবার এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। কিংবা বিয়ের দিনক্ষণও এখনো জানায়নি।

এর আগে তৃষা তার বিয়ে নিয়ে চলা জল্পনা সম্পর্কে বলেছিলেন, তিনি বিয়ের ব্যাপারে উন্মুক্ত মনোভাব পোষণ করেন এবং ‘সঠিক মানুষটিকে’ পেলেই বিয়ে করবেন।  

উল্লেখ্য, ২০১৫ সালে তৃষা কৃষ্ণান বাগদান করেছিলেন উদ্যোক্তা বরুণ মানিয়ানের সঙ্গে। তবে কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। সে সময় গুঞ্জন ওঠে, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।

অন্যদিকে, থালাপতি বিজয়ের সঙ্গে তৃষার ঘনিষ্ঠতার গুঞ্জনও একসময় দক্ষিণের চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচিত হয়। দুজন একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু হিট সিনেমায়—ঘিলি (২০০৪), তিরুপাচি (২০০৫), আথি (২০০৬) এবং কুরুভি (২০০৮)।

এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৩ সালে থালাপতি বিজয়ের সঙ্গে ‘লিও’ সিনেমা দিয়ে ফেরেন। তাকে সবশেষ দেখা গেছে গেল বছর, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর একটি গানে।

জে.এস/

তৃষা কৃষ্ণান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250