মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফুটপাতে ছোলার বিরিয়ানি বিক্রি করে ঢাকায় বানালেন বাড়ি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

নেই চাল, নেই কোনো বড় ডেগ। ফুটপাতে বিক্রি করছেন ছোলার বিরিয়ানি। ছোলা দিয়ে তৈরি বলে বিশেষ এই খাবারটি পরিচিতি পেয়েছে ‘ছোলা-বুটের বিরিয়ানি’ নামে। সুস্বাদু এই বিরিয়ানি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ইদ্রিস মিয়া নামের এক বিক্রেতা। তার বিরিয়ানির স্বাদ নিতে দেখা গেছে ভোজনরসিকদের উপচেপড়া ভিড়।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর দৈনিক বাংলা মোড়ের পাশে ফুটপাতে দাঁড়িয়ে বড় থালিতে করে ছোলার এ বিরিয়ানি বিক্রি করছেন ইদ্রিস মিয়া। সকাল ১১টায় বিক্রি শুরু করেন তিনি। দুপুর ২টা বাজতেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় তার বিরিয়ানি। তাই তো এক প্লেট বিরিয়ানির স্বাদ নিতে লেগেই থাকে ভোজন রসিকদের হুড়োহুড়ি।

আরো পড়ুন : একদিনে ৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় বঙ্গবন্ধু সেতুতে

ছোলার বিরিয়ানির স্বাদ নিয়েছেন এমন কয়েকজন জানান, ছোলার মধ্যে আছে ডিম আর চিকেনের পিস। এই মুখরোচক খাবারটির অসাধারণ স্বাদ। এমন ব্যতিক্রমি খাবার এর আগে কোথাও খাইনি। ছোলাগুলো অনেক নরম যা মুখে দিলেই গলে যায়। ছোলা সাধারাণত যেমন থাকে, এই ছোলার বিরিয়ানি তেমন না, পুরোই অন্যরকম।

প্রায় ৪০ বছর ধরে ছোলার বিরিয়ানি বিক্রি করছেন ইদ্রিস মিয়া। শুরুতে সাধারণ ছোলা বিক্রি করতেন অন্যদের মতো। একটু ব্যতিক্রম স্বাদ আনার জন্য ভিন্নভাবে রান্নার চেষ্টা করেন তিনি। তার এই চেষ্টা বিফলে যায়নি। তৈরি করেন এই বিশেষ ছোলা বিরিয়ানি। ইদ্রিস মিয়া এই ছোলার বিরিয়ানি বিক্রি করেই সন্তানদের বড় করেছেন, ঢাকায় কিনেছেন বাড়িও।

এই বিরিয়ানি খেতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন ভোজনরসিকরা। বিশেষ এই মজার খাবার খেয়ে হন সন্তুষ্ট। বিরিয়ানি নিতে দাঁড়াচ্ছেন দীর্ঘ লাইনে। কেউ কেউ আবার কয়েক বাটি ছোলা বিরিয়ানি একাই করেন সাবাড়।

এস/ আই.কে.জে/

ছোলার বিরিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250