শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

পুরুষরা যে তিনটি যোগাসন চর্চা করলে দেরিতে বীর্যপাত হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ৬ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

যৌন মিলন সুখের হয় কিভাবে? এ বিষয়ে নানাজনের নানা মত রয়েছে। তবে শয্যাসুখের ‘চাবিকাঠি’ লুকিয়ে আছে শারীরিক ঘনিষ্ঠতার সময়ে পুরুষ কতক্ষণ বীর্য ধরে রাখতে পারে, এর উপর। এমন বক্তব্য অধিকাংশের। তাই শীঘ্রপতন, বা মিলন শুরু করতে না করতেই বীর্যপাত হওয়া অনেক দম্পতির জীবনে এক বড় সমস্যা। 

নিয়মিত শরীরচর্চার অভাব, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থেকে কাজ, খাদ্যাভ্যাসে অনিয়ম— নানা কারণে কমে যেতে পারে পুরুষের যৌন ক্ষমতা। বীর্য ধরে রাখার ক্ষমতাও এতে কমে যায়। সঙ্গী, বা স্ত্রী পরিপূর্ণ যৌনতৃপ্তি পান না। এর নেতিবাচক প্রভাব পড়ে প্রেম ও দাম্পত্য সম্পর্কের উপর। তাই তাড়াতাড়ি বীর্যপাতের সমস্যা নিয়ে চিন্তিত থাকেন অনেকে। 

অনেকে বিষয়টি নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন। তবে শীঘ্রপতনের মতো বিভিন্ন যৌন সমস্যার সমাধানেও মুশকিল আসান হতে পারে যোগাভ্যাস। নিয়মিত কয়েকটি আসনে ভালো থাকে যৌনজীবন। গবেষণায় এর প্রমাণ পাওয়া গেছে। শুধু শীঘ্রপতন নয়, যৌনমিলনে অনিচ্ছার মতো সমস্যার সমাধানও লুকিয়ে আছে যোগাসনে। কোন তিনটি আসন করলে মিলবে উপকার, জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

শলভাসন-

এ আসন করতে প্রথমে চিবুক মাটিতে ঠেকিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ুন। দুই হাত রাখুন দেহের দু’দিকে। হাতের তালু মাটির দিকে রেখে দুই পা জোড়া করে উপরের দিকে তুলুন। চেষ্টা করুন, পা যেন ৪৫ ডিগ্রি কোণে থাকে। ৩০ সেকেন্ড এভাবে থাকুন। এরপর একটু বিশ্রাম নিয়ে তিনবার করুন এ আসন।

নৌকাসন-

নৌকাসন করতে প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এরপর শ্বাস নিতে নিতে নিতম্ব ও কোমরে ভর দিয়ে দেহের উপরের অংশ ও পা একই সঙ্গে উপরের দিকে তুলুন। আপনার উত্থিত বাহু ও পায়ের পাতা একই দিকে থাকবে। নৌকা বা ইংরেজি এল আকৃতির মতো অবস্থায় থাকুন ১০ থেকে ৩০ সেকেন্ড। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে প্রথম অবস্থায় ফিরে আসুন। তিন থেকে চারবারের বেশি এই আসন একটানা না করাই ভালো।

ধনুরাসন-

সোজা হয়ে দাঁড়িয়ে একটি হাত সোজা করে উপরের দিকে তুলুন। বিপরীত দিকের পা পিছনের দিকে উত্থিত করুন, সেই দিকের হাত দিয়ে ধরুন ভাঁজ করা পায়ের পাতা। এবার ধীরে ধীরে ঘড়ির কাঁটার মতো উপরের হাতটি নামিয়ে আনুন ও একই সরলরেখায় ভাঁজ করা পা উপরের দিকে তুলুন। ধীরে ধীরে দেহকে ধনুকের আকৃতিতে নিয়ে যান। কয়েক সেকেন্ড এ ভঙ্গিমায় থেকে আবার আগের অবস্থায় ফিরে আসুন।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250