শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইউক্রেনে সেনা পাঠাবে না আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুদ্ধ–পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটিতে আমেরিকার সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (১৯শে আগস্ট) আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজের সরাসরি সম্প্রচারে এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

গতকাল সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একটি চুক্তি হলে তারপর কীভাবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ট্রাম্প বলেন, ইউক্রেনের নিরাপত্তায় সহায়তা দেবে আমেরিকা।

আজ ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, এই নিরাপত্তা নিশ্চয়তা কেমন হতে পারে? জবাবে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনসহ অন্যরা চায় ইউক্রেনে সেনা পাঠাতে। ‘আমি মনে করি না, এটি কোনো সমস্যা হতে যাচ্ছে।’ তবে আমেরিকা যে ইউক্রেনে সেনা পাঠাবে না, তা জানিয়ে দেন তিনি।  

হোয়াইট হাউসে গতকালের বৈঠক কেমন হয়েছে, জানতে চাইলে ট্রাম্প ইউরোপীয় নেতাদের ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তারা যুদ্ধ থামাতে চান। সংঘাতটা তাদের কাছাকাছি হচ্ছে। তাই বিষয়টি তাদের কাছে আমেরিকার চেয়ে ভিন্ন। নিরাপত্তার দিক দিয়ে, তারা ইউক্রেনের সেনা মোতায়েন করতে আগ্রহী।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250