শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আগাম ভোটে সামান্য এগিয়ে কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। তবে ব্যবধান খুবই সামান্য। দেশটির দেয়া হিসাবে, আগাম ও ই-মেইলে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭ কোটি ৮৬ লাখের বেশি নাগরিক। আগাম ভোটারদের মধ্যে ৪১ শতাংশই নিবন্ধিত ডেমোক্রেট সমর্থক। আর ট্রাম্পের দলের সমর্থকদের মধ্যে এই হার ৩৯ শতাংশ। বাকি ২০ শতাংশ অন্যান্য দলের নিবন্ধিত ভোটার।

এদিকে ভোটগ্রহণ শুরু হয়েছে আলোচনায় থাকা সুইং স্টেটগুলোতেও। এরমধ্যে, পেনসিলভানিয়ায় রয়েছে সর্বোচ্চ ৮৮ লাখ ৬০ হাজার নিবন্ধিত ভোটার। নর্থ ক্যারোলাইনায় ভোটার সংখ্যা ৭৬ লাখ। আর জর্জিয়া ও মিশিগানে রয়েছে ৭২ লাখের বেশি ভোটার। সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে কম ভোটার নেভাদায়।

এই ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন। আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে, এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন দেশটির দিকে।

আই.কে.জে/

কমলা হ্যারিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250