বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ *** নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে *** বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

আবারও অবসরের ইঙ্গিত মেসির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় প্রতিযোগিতার ফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জয়ের দিনে গোল করে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি। ম্যাচসেরাও হন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ফের অবসরের ইঙ্গিত দিয়ে মেসির মন্তব্য, ‘এটি আমাদের শেষ লড়াই।’

কোপার ফাইনালে ওঠার পর মেসির ভাষ্য, ‘জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, সেটি উপভোগ করছি। আবারও ফাইনালে ওঠা সহজ বিষয় নয়, আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওটার (নিকোলাস ওটামেন্দি) মতো আমিও মনে করছি, এগুলো (আমাদের) শেষ লড়াই।’

আরও পড়ুন: দাপুটে জয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপজয়ী অধিনায়কের ভাষ্যমতে, ‘আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল। খারাপ পিচ, ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন। তবুও আসুন সময়টা উপভোগ করি, সামনে আরেকটি ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের (চ্যাম্পিয়ন) মতোই হবে।’

এদিকে মেসির ‘এগুলো আমাদের শেষ লড়াই’ উক্তি নিয়ে কোচ স্কালোনির মন্তব্য, ‘আমরা তাকে একা থাকতে দেই, সে জানে সেই একমাত্র নয় যে দরজা বন্ধ করতে হবে, আমাদের পক্ষ থেকে সেই পথ সবসময় খোলা। যে যতটা সময় চায়, আমাদের সঙ্গে থাকতে পারবে, এমনকি যদি সে অবসরও নিয়ে নেয়। আমরা যদি সেখানে থাকি, আমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব। সে কী চায়, তাকে সেই সিদ্ধান্ত নিতে দিন।’

এসি/

মেসি অবসর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250