শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আমেরিকার পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য পর্যটন বা ব্যবসায়িক ভিসা (বি-১ /বি-২) ব্যয়বহুল করার চিন্তা করছে। এ ধরনের ভিসার ক্ষেত্রে ১৫ হাজার ডলার (প্রায় ১১ দশমিক ৩ লাখ টাকা) জামানত রাখার একটি পাইলট কর্মসূচি শিগগির শুরু করতে পারে ট্রাম্প প্রশাসন।

আমেরিকার পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তির বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মাসের এই পাইলট কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো, ভিসার মেয়াদোত্তীর্ণের পরও দেশে অবস্থান (ওভার-স্টে) কমানো। এ ছাড়া যেসব দেশের নাগরিকদের যাচাই-বাছাইয়ের তথ্য অপর্যাপ্ত বলে বিবেচিত হয়, সেসব ক্ষেত্রেও এটি কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে, যেসব দেশের নাগরিকদের ভিসা ওভার-স্টের হার বেশি, অথবা যেখানে ‘বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব’ প্রকল্প রয়েছে এবং নাগরিকত্ব পেতে কোনো আবশ্যিক বসবাসের শর্ত নেই, সেসব দেশের নাগরিকেরা এই কর্মসূচির আওতায় আসতে পারেন। কনস্যুলার কর্মকর্তারা ভিসা দেওয়ার শর্ত হিসেবে এই জামানত চাইতে পারবেন।

জে.এস/

আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যটন ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250