শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

নাভালনির মৃত্যু

৬ রুশ কারা কর্মকর্তার ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা, সম্পদ আটক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি মারা যাবার ঘটনায় রাশিয়ার ছয় ঊর্ধ্বতন কারা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে  ব্রিটেন। তাদের সম্পদ আটকে দেওয়া হয়েছে।

তারা সবাই আর্কটিক পেনাল কলোনির দায়িত্বে ছিলেন, যেখানে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা ব্রিটেনেও যেতে পারবেন না।

পশ্চিমা নেতারা বলছেন, নাভালনির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রুশ কর্তৃপক্ষ দায়ী। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন বলেন, যারা নাভালনির প্রতি নৃশংস আচরণে জড়িত, তাদের ক্ষমা নেই। আমরা তাদের জবাবদিহি করব।

ব্রিটিশ সরকার নাভালনির মরদেহ দ্রুত তার পরিবারের কাছে হস্তান্তর এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

নাভালনির মায়ের যে চাওয়া, তা ব্রিটেনের আহ্বানে তা- প্রতিধ্বনিত হয়েছে। ওই নারীকে মঙ্গলবারও (২০শে ফেব্রুয়ারি) কারাগারের বাইরে দেখা গেছে। ছেলের মরদেহ পাঁচদিন ধরে দেখতে চাইছেন তিনি। এখনো মা জানেন না তার ছেলের মরদেহ কোথায় আছে। 

আরো পড়ুন: শাহবাজ শরিফই হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিরোধীদের সমঝোতা

নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন, ওই কারাগারের প্রধান কর্নেল ভাদিম কনস্টান্টিনোভিচ কালিনিন, উপ-প্রধান লে. কর্নেল  সের্গেই নিকোলাভিচ, উপ-প্রধান লে. কর্নেল ভ্যাসিলি আলেকজান্দ্রোভিচ ভিড্রিন, উপ-প্রধান লে. কর্নেল ভ্লাদিমির ইভানোভিচ পিলিপচিক, উপ-প্রধান লে. কর্নেল আলেকজান্ডার ভ্লাদিমিরোভিচ গোলিয়াকভ, উপ-প্রধান আলেকজান্ডার ভ্যালেরিভিচ ওব্রেজটসভ।

নিষেধাজ্ঞার ঘোষণা দিতে গিয়ে লর্ড ক্যামেরন বলেন, এটি স্পষ্ট যে, রুশ কর্তৃপক্ষ নাভালনিকে হুমকি হিসেবে দেখেছে। তারা বারবার তাকে স্তব্ধ করে দিতে চেয়েছে। 

তিনি বলেন, রুশ শাসন ব্যবস্থার নিপীড়নমূলক প্রকৃতি সম্পর্কে কারো সন্দেহ করা উচিত নয়। আমরা ওই কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছি, যেখানে নাভালনি শেষ মাসগুলো কাটিয়েছিলেন।

 এইচআ/ 


অ্যালেক্সি নাভালনি ব্রিটিশ নিষেধাজ্ঞা রাশিয়ান কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250