রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

এবার ঈদে ছুটি মিলতে পারে টানা ৬ দিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের টানা ৬ দিন ছুটি মিলতে পারে। ৬ দিন না হলেও, অন্তত ৫ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

১২ই মার্চ (মঙ্গলবার) সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। এক মাস রোজা রাখার পর আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ই এপ্রিল (বৃহস্পতিবার)। আর ১১ই এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। 

আরো পড়ুন: আবাসিক ভবনে গাড়ির শোরুম, জরিমানা ৫০ হাজার

সে হিসেবে ১০-১১-১২ (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পরদিন ১৩ই এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপরের দিন ১৪ই এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। সে হিসেবে এবারের ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। 

তবে, ২৯ রমজান ধরে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৯ই এপ্রিল (মঙ্গলবার) যদি ছুটি ঘোষণা করা হয় সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি ভোগ করতে পারবেন।

গত ১১ই মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ই মার্চ থেকে রোজা শুরু হয়। 

এসি/

ঈদ ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250