রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ ২২ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ রোববার (৫ই অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

মামলা থেকে অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু, লিয়ন হক এবং বিএনপি নেতা লোকমান হোসেন ফকির, কাজী হাসিবুর রহমান শাকিল ও এস এম আব্বাস।

২০২৩ সালের ২৮শে অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ হয়। পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ডিএমপির বাড্ডা জোনের তৎকালীন সহকারী কমিশনারের চালক ও পুলিশের কনস্টেবল মো. শাহীন আলম পল্টন থানায় মামলাটি করেন। পরে ওই ২২ জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

মির্জা ফখরুলসহ এই ২২ নেতাকে মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন করা হলে আজ শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে একে একে অব্যাহতি পাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় আজ দলটির মহাসচিবসহ অন্যরা এক মামলায় অব্যাহতি পেলেন।

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250