শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরান ৪০০ কেজি ইউরেনিয়াম সরিয়েছে, ১০টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এএফপি

ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটন ছয়টি বাংকারবিধ্বংসী বোমা ফেলার আগেই সেখানে থাকা ৪০০ কেজি ইউরেনিয়াম সরানো হয়েছিল। এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আমেরিকার সংবাদমাধ্যম এবিসি নিউজের কাছে এমনটাই দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপের পর থেকে হদিস মিলছে না ৪০০ কেজি ইউরেনিয়ামের, যা ওই তিন স্থাপনাতে মজুত ছিল। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ১০টি পারমাণবিক বোমা তৈরি করা যায়।

ওই ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে হলে এটি প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হদিস না মেলা ইউরেনিয়ামকে ইরানের জন্য শক্তিশালী দর-কষাকষির অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে, তারা যদি আমেরিকার সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় ফিরতে চায়।

শুধু আমেরিকা নয়, ইসরায়েলি কর্মকর্তারাও একাধিকবার দ্য নিউইয়র্ক টাইমসের কাছে দাবি করেছেন, গত রোববার (২২শে জুন) ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার আগেই গোপন জায়গায় ওই ৪০০ কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলে ইরান সরকার।

আমেরিকার হামলার আগে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা যায়, ফোরদো পারমাণবিক স্থাপনার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ১৬টি ট্রাক। এ স্থাপনা পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটিকে সুরক্ষিত বলে মনে করা হয়।

জেডি ভ্যান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250