শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার *** নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা *** খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর *** দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন শেখ হাসিনা: ডিএসসিসি প্রশাসক *** ‘শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে’ *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী

মজাদার অরেঞ্জ চিকেন তৈরি করুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই চিকেন বা মুরগির মাংস দিয়ে বাহারি পদ তৈরি করে খেয়েছেন। তবে আপনি যদি চিকেনের আরও সুস্বাদু এক পদ খেতে চান, তাহলে তৈরি করতে পারেন অরেঞ্জ চিকেন। রইলো রেসিপি-

উপকরণ

১. চিকেন

২. কমলালেবু

৩. টেমেটো পেস্ট

৪. টেমেটো কেচাপ

৫. পেঁয়াজ

৬. শুকনো মরিচের গুঁড়া

৭. হলুদ গুঁড়া

৮. চিনি

৯. সাদা তেল

১০. ডিম

১১. ভিনেগার

১২. কর্নফ্লাওয়ার ও

১৩. সাদা তিল।

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

আরো পড়ুন : হিমেল সন্ধ্যায় খেতে পারেন একবাটি গরম এগ সুপ

পদ্ধতি

প্রথমে মাংস পানিতে ভালো করে ধুয়ে নিন। এবার কিছুক্ষণ রেখে দিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এবার সেই চিকেন ম্যারিনেট করার জন্য পরিমাণমতো হলুদ গুঁড়া, ডিম, ভিনেগার, লবণ, টেমেটো সস নিয়ে মিশিয়ে মাংসের গায়ে মাখিয়ে মেরিনেট করে ২ ঘণ্টার জন্য রেখে দিন।

এবার প্যানে তেল গরম করে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিন। তারপর রসুন ও আদা বাটা দিয়ে দিন। তারপর টেমেটো পেস্ট, লবণ আর অল্প হলুদ দিয়ে দিন। সঙ্গে মরিচের গুঁড়া মিশিয়ে নিন। এবার ভাল করে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হয়ে এলে কমলালেবু রস দিয়ে দিন।

মসলা থেকে তেল ছাড়া অবধি কষাতে থাকুন। তেল ছাড়লে মেরিনেট করা মাংস দিয়ে দিন ও কষাতে থাকুন। এ সময় সামান্য গরম পানি দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে সাদা তিল আর কমলালেবুর পাল্প ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। এরপর আর মাংস নাড়াবেন না। ব্যাস তৈরি অরেঞ্জ চিকেন।

এস/ আই.কে.জে/


অরেঞ্জ চিকেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250