শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

করণ জোহরের সিনেমায় যে কারণে অভিনয় করেননি জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা ও কলকাতার মধ্যে যাতায়াত বছরজুড়েই লেগে থাকে জয়া আহসানের। সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলেছেন। শুধু কাজের সূত্রেই নয়, অমিতাভ বচ্চন, সালমান খান, বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যের কথা উঠে এসেছে এই কথোপকথনে।

পাশাপাশি, বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথাও বলেছেন।

পডকাস্টে উপস্থাপক জানান, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ কথা শুনে জয়া বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না, ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল, পরে আর ওটা হয়নি।'

তিনি বলেন, আমি করিনি, তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যান থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।

বলিউডে তার কাজের প্রশংসা যে সেখানের তারকারাও করেন, তার প্রমাণ মেলে আরেকটি ঘটনায়। উপস্থাপক জানান, জয়ার অভিনীত ‘রাজকাহিনী’ ছবিটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালন তাকে ফোন করেছিলেন।

উপস্থাপকের প্রশ্নের জবাবে জয়া আহসান জানান, বলিউডের অনেক তারকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি।

ক্রিকেট খেলার সূত্রেও বলিউড তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। মালাইকা অরোরা, ইউসুফ পাঠান-এর মতো তারকারা সেলেব্রেটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়ার সাথে ছিলেন চিত্রনায়ক রাজ্জাক।

জে.এস/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250