বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীরের আদালত এ আদেশ দেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান গণমাধ্যমে বলেন, ‘সিএমএম আদালতের পর আমরা আজ মহানগর আদালতেও আনিস আলমগীরের জামিন চেয়েছি। আদালত জামিন নামঞ্জুর করেছেন। এখন আমরা হাইকোর্টে জামিনের জন্য যাব।’

জামিনের আবেদনে এই আইনজীবী বলেন, আসামি সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ ব্যক্তি। তিনি এই মামলার ঘটনার সঙ্গে জড়িত নন। ষড়যন্ত্র ও হয়রানি করার জন্য এ মামলার ঘটনার সঙ্গে তাকে জড়িত করা হয়েছে। এজাহারে আসামির নাম থাকলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী বা সদস্য নন। আসামি বিশিষ্ট সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষক বটে। এজাহারে যে ধারাগুলো বিদ্যমান, তার একটাও ওনার ওপর বর্তায় না। এ জন্য তিনি জামিন পাওয়ার হকদার।

গত বছরের ১৪ই ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। ১৫ই ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়।

ওই দিন আনিস আলমগীরের জামিন আবেদন করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে ২০শে ডিসেম্বর কারাগারে পাঠানো হয় তাকে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

আনিস আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250