মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আবারও একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

‘ইয়ামাহা অন ট্রু সাউন্ড’-এর ব্যানারে আয়োজন করা হয়েছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের একক কনসার্ট। আগামী ২২শে জুলাই ঢাকার ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে এ  কনসার্ট। একক এ কনসার্টে বাপ্পা মজুমদার তার গাওয়া গানগুলো পরিবেশন করবেন নতুন অ্যারেঞ্জমেন্টে, নতুন ঢঙে। এতে পুরোনো গানেও খুঁজে পাওয়া যাবে নতুন ধ্বনি ও উপলব্ধি।

বাপ্পা মজুমদার বলেন, ‘যে কোনো শিল্পীর জন্যই একক শো বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এ ধরনের একক শো আরও অনেক বেশি হওয়া উচিত। এ ধরনের আয়োজনে একজন শিল্পী তার পুরো শৈল্পিক ইতিহাস ফুটিয়ে তুলতে পারেন এবং পুরো আয়োজনটিই হয় সেই শিল্পীকে ঘিরে।’

কনসার্টে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।

গেট সেট রক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট। আয়োজন শুরু হবে আগামী ২২শে জুলাই রাত ৮টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

২০২২ সালে প্রথম একক কনসার্ট করেন বাপ্পা মজুমদার। সর্বশেষ গত বছর ‘বাপ্পা মজুমদার অডিসি’ শিরোনামে কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল তার একক কনসার্ট।

এদিকে শিগগির প্রকাশ পাবে বাপ্পা মজুমদারের নতুন গান ‘আগামীকাল’। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আমেরিকায় কনসার্ট করতে যাওয়ার পরিকল্পনা করছেন বাপ্পা।

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250