শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পোশাক দেখেই জানা যায় প্রিয় খাবার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

পোশাক দেখে একজন মানুষের রুচি, ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থান অনেকটাই বোঝা যায়।কিন্তু পোশাকের সঙ্গে খাবারের কোনো সম্পর্ক থাকতে পারে, এটা তো কখনো জানা হয়নি। না জানলে জেনে নিন। কারণ, ব্যক্তি কেমন খাবার পছন্দ করেন বলে দেয় তার পোশাক।  

ক্যাজুয়াল পোশাক যারা পরেন, তারা অস্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন। সম্প্রতি চীনের সাংহাইয়ের এশিয়া ইউরোপ বিজনেস বিশ্ববিদ্যালয়ের চালানো এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।  

মার্কেটিংয়ের অধ্যাপক জিহুয়া ওয়াংয়ের নেতৃত্বে এই সমীক্ষায় ২৭৭ জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয়। অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দুই ভাগে রাখা হয়। যাদের একদল পরেন বিজনেস স্যুট বা জিন্স, অন্যরা পরেন ক্যাজুয়াল পোশাক।

আরো পড়ুন : নিয়মিত গান শুনলে ভালো হবে রোগ!

পরীক্ষার করে দেখার জন্য, বিকেলের  নাস্তায় পরিবেশন করা হয় পটেটো চিপস আর চেরি টমেটো। উদ্দেশ্য ছিল কোন দল স্বাস্থ্যকর খাবার বেছে নিচ্ছে, সেটি খতিয়ে দেখা।  

দেখা যায়, যারা ফরমাল পোশাক পরেন তাদের মধ্যে অর্ধেক কিছুই খেতে চাননি। যারা জিন্স পরে ছিলেন, তাদের মধ্যে ৪০ শতাংশ দুই ধরনের খাবারই খেয়েছেন। আর যারা ক্যাজুয়াল পোশাক পরে ছিলেন, সবারই আগ্রহ ছিল পটেটো চিপস খাওয়ার দিকে।  

ফরমাল পোশাক পরতে যারা পছন্দ করেন তাদের খাবার খাওয়াসহ পুরো জীবনযাপনেই শৃঙ্খলার ছাপ পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়।

এস/  আই.কে.জে

খাবার পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250