রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এক ধাপ অগ্রগতি বাংলাদেশের

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে এবার এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার (৬ই মে) প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদন অনুসারে, মানব উন্নয়ন সূচকে এবার ১৯৩টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম। এর আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৩১তম। 

২০২৩ সালের তথ্যের ভিত্তিতে ‘এ ম্যাটার অব চয়েস: পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। বাংলাদেশের সূচকের মান ২০২২ সালে শূন্য দশমিক ৬৮০ থেকে বেড়ে ২০২৩ সালে শূন্য দশমিক ৬৮৫ হয়েছে।  

মানুষের অগ্রগতি তুলে ধরতে জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে ইউএনডিপির মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়। ১৯৯০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের গড় বার্ষিক মানব উন্নয়ন সূচক বাড়ার হার এক দশমিক ৬৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।

প্রকাশিত সূচকে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৪ দশমিক সাত বছর, নারীদের ৭৬ দশমিক চার বছর এবং পুরুষের ৭৩ দশমিক শূন্য বছর। স্কুলে পড়ার প্রত্যাশিত বছর ১২ দশমিক তিন এবং গড় বছর ছয় দশমিক আট। ক্রয় ক্ষমতা সমতা শর্তে মাথাপিছু মোট জাতীয় আয় আট হাজার ৪৯৮ আমেরিকান ডলার।

প্রতিবেদনে বাংলাদেশের অভ্যন্তরে আয় বণ্টনে ক্রমাগত বৈষম্যও তুলে ধরা হয়েছে। জনসংখ্যার সবচেয়ে দরিদ্র ৪০ শতাংশের কাছে জাতীয় আয়ের মাত্র ২০ দশমিক চার শতাংশ রয়েছে, যেখানে সবচেয়ে ধনীরা ১০ শতাংশ জাতীয় আয়ের ২৭ দশমিক চার শতাংশ নিয়ন্ত্রণ করেন। শীর্ষ এক শতাংশ একাই মোট আয়ের ১৬ দশমিক দুই শতাংশের অধিকারী।

দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যে ভারতের অবস্থান বাংলাদেশের মতোই ১৩০তম। তবে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। দেশটির অবস্থান ৮৯তম। এ ছাড়া নেপাল ১৪৫তম ও পাকিস্তানের অবস্থান ১৬৮তম। ইউএনডিপির মানব উন্নয়ন সূচকে আইসল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে। অন্যদিকে দক্ষিণ সুদানের অবস্থান সবার নিচে।

প্রতিবেদনে অন্তর্ভুক্ত দেশগুলোকে মানব উন্নয়নের ভিত্তিতে চারটি বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে। অতি উচ্চ, উচ্চ, মাঝারি ও নিম্ন। বাংলাদেশ মাঝারি মানব উন্নয়ন গ্রুপে রয়েছে।

এইচ.এস/

ইউএনডিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250