শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আমি ফাতিমার বাবাও নই, বয়ফ্রেন্ডও নই: আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

ফাতিমা সানা ও আমির খান । ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেত্রী ফাতিমা সানার সঙ্গে মেগাস্টার আমির খানের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন খোদ আমির খান। তিনি ফাতিমা সানার সঙ্গে তার সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, তিনি তার বাবাও না, বয়ফ্রেন্ডও না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বলিউড তারকা আমির খান স্মরণ করেছেন, ২০১৮ সালের পিরিয়ড ড্রামা ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় তার বিপরীতে অভিনয়ের জন্য নারী শিল্পী খুঁজে পেতে নির্মাতাদের কতটা বেগ পেতে হয়েছিল।

যশ রাজ ফিল্মসের এ প্রকল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েও দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটসহ অনেক শীর্ষস্থানীয় অভিনেত্রীই ফিরিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য সিনেমাটিতে ফাতিমা সানা শেখকে নেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে ‘দঙ্গল’ সিনেমায় আমির খান ও ফাতিমা সানা শেখ বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ঠিক এ কারণেই ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় দু’জনকে একসঙ্গে নেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন আদিত্য চোপড়া ও বিজয় আচার্য। ‘দঙ্গল’-এর সেই ‘মেয়ে’র সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’-এ একসঙ্গে অভিনয়ের বিষয়ে ‘দ্য ললনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন আমির খান।

আমির খান বলেন, ‘এটা আদিত্য আর ভিক্টরের জন্য তখন আরেকটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল। কোনো অভিনেত্রীই সিনেমাটির জন্য রাজি হচ্ছিলেন না। দীপিকা, আলিয়া, শ্রদ্ধা—সবাই না বলে দিয়েছিলেন। পুরো ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবাইকে অফার করা হয়েছিল, কিন্তু ওই একটা চরিত্রে কাউকে নিশ্চিত করা যাচ্ছিল না।’

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত ভিক্টর ফাতিমাকে নেওয়ার সিদ্ধান্ত নেন। ভিক্টর আর আদিত্য বলেন, “ফাতিমার অডিশন ভালো হয়েছে, তাকেই নেওয়া যাক। তবে তোমার সঙ্গে ওর কোনো রোমান্সের দৃশ্য থাকবে না, কারণ সে তো তোমার মেয়ে ছিল (দঙ্গল সিনেমায়)। এবার যদি সে তোমার প্রেমিকা হয়, তাহলে দর্শক মেনে নেবে না”।’

আমির খানের এ বিষয়ে ভিন্ন মত। তিনি বলেন, ‘আমি এসব বিশ্বাস করি না। আমি তো আসল জীবনে তার বাবা না, আর না আমি তার প্রেমিক। আমরা তো একটা সিনেমা বানাচ্ছি, ব্যাস।’

অমিতাভ বচ্চন ও রাখির উদাহরণ টেনে আমির খান বলেন, ‘বচ্চন সাহেব তো রাখির সঙ্গে কখনো প্রেমিক, কখনো আবার ছেলে হয়েও অভিনয় করেছেন। ওয়াহিদা রেহমানজির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এ রকম বহুবার হয়েছে। আমরা যদি বলি দর্শক মেনে নেবে না, তাহলে তাদের আমরা হেয় করছি।’

জে.এস/


আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250