শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কয়েক দিনের মধ্যেই জিম্মিদের মুক্তির প্রত্যাশা নেতানিয়াহুর, আলোচনার জন্য কায়রোর পথে প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের কয়েক দিনের মধ্যেই ঘরে ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করছেন তিনি।

নেতানিয়াহু এমন সময় এ কথা বলেছেন যখন গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে আরও বিশদ আলোচনার জন্য মিসরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিনিধিরা। খবর এএফপির।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি প্রস্তাবে পুরোপুরি রাজি হওয়ার ক্ষেত্রে তিনি হামাসের পক্ষ থেকে কোনো ধরনের বিলম্ব সহ্য করবেন না।

এর আগে হামাস ঘোষণা দিয়েছিল, মার্কিন শান্তি পরিকল্পনা প্রস্তাব অনুযায়ী, তারা সব জিম্মিকে মুক্তি দেবে। ট্রাম্প হামাসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বলেছেন।

তবে এরপরও গতকাল শনিবার (৪ঠা অক্টোবর) ইসরায়েল গাজায় হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, এসব হামলায় অন্তত ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নেতানিয়াহু স্থানীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘সামরিক ও কূটনৈতিক চাপের মুখে জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস।'

নেতানিয়াহু আরও বলেন, ‘আমি আশা করছি আগামী কয়েক দিনে আমরা আমাদের সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে পারব।’

আগামীকাল সোমবার থেকে ইহুদিদের সুক্কোত উৎসব শুরু হতে যাচ্ছে, যা এক সপ্তাহ চলবে। এই উৎসবের মধ্যেই জিম্মিদের ঘরে ফিরাতে পারবেন বলে আশাবাদী নেতানিয়াহু।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250