রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দের ফুটবলারদের রাজকীয় বরণ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

কেপ ভার্দের রাজধানী প্রাইয়া এখন উৎসবের নগরী। উৎসবটা বিশ্বকাপ জয়ের জন্য নয়। বরং আফ্রিকার দলটি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে রূপকথার মতো যে পারফরম্যান্স উপহার দিয়েছে, তাতে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে হেরেও তাদের লড়াকু মানসিকতা দেখে অনেক কিংবদন্তি ফুটবলারদেরও রীতিমতো অবাক করে দিয়েছে।

মায়ামিতে গতকাল বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার কাছে কেপ ভার্দে হেরেছে ৩-২ গোলে। তাও ম্যাচটা ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত যে ৩০ মিনিট খেলা হয়েছে, সেখানেও হাল ছাড়েনি ‘ব্লু শার্কসরা’। আজ ভোজিনিয়া, সিদনি কাবরাল, দেরয় দুয়ার্তেরা দেশে ফেরার পর প্রাইয়ার নেলসন ম্যান্ডেলা বিমানবন্দর নীলে নীল হয়ে যায়। শুধু কি বিমানবন্দর! শহরগুলোতে কেপ ভার্দের জার্সি পরে ফুটবল সমর্থকেরা হাজির হয়েছেন বীরদের বরণ করতে। তারা ঢাক-ঢোল বাজিয়ে, নেচে ও স্লোগান দিয়েছেন।

এবারের বিশ্বকাপে কেপ ভার্দের গোলপোস্টের সামনে ‘চীনের মহাপ্রাচীর’ বনে গিয়েছিলেন ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে ভেদ করে গোল করে লিওনেল মেসিরও ঘাম ছুটে গিয়েছে। দেশে ফিরে আজ বিবিসিকে নিজের নামের লেখা একটি টি-শার্ট পরে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভোজিনিয়া বলেন, ‘নিজেদের মানুষের কাছে ফিরে আসতে পারা আমাদের জন্য সত্যিই একটি অসাধারণ মুহূর্ত। আমরা আরও বড় কিছু অর্জন করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তী পর্বে যেতে পারিনি। এখন আমরা এই মুহূর্তটি উপভোগ করছি এবং আমাদের মানুষের সঙ্গে উদযাপন করছি।’

২০২৬ সালের হিসাব অনুযায়ী কেপ ভার্দের জনসংখ্যা ৫ লাখ ৪০ হাজার। আফ্রিকা মহাদেশের দেশটির এবার বিশ্বকাপে খেলাটাই রীতিমতো চমক। আর স্পেন, উরুগুয়ে, সৌদি আরব—গ্রুপ পর্বে এই তিন দলকে রুখে দিয়ে ‘এইচ’ গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ বত্রিশে ওঠে কেপ ভার্দে। যার মধ্যে স্পেন-সৌদির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। আর উরুগুয়ে-কেপ ভার্দে ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।

গতকাল মায়ামিতে আর্জেন্টিনার কাছে হারলেও দুই দফা পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। যতটা সহজ মনে হয়েছিল, ততটা সহজে লিওনেল স্কালোনির দল জিততে পারেনি। আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের ‘হার্ট-অ্যাটাক’ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। মেসি-স্কালোনিও ভূয়সী প্রশংসা করেছেন কেপ ভার্দের। এমনকি আফ্রিকান দলটির ফুটবলারদের সঙ্গে মেসি ছবিও তোলেন। প্রথমবার খেলতে এসে নকআউট পর্বে ওঠা কেপ ভার্দের ফুটবলারদের ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন দলটির কোচ বুবিস্তা।

কেপ ভার্দে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250