মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

মুক্তির একদিন পর প্রকাশ পেল ‘তাণ্ডব’ সিনেমার ট্রেলার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ৯ই জুন ২০২৫

#

তাণ্ডব সিনেমার ট্রেলারে শাকিব খান। ছবি: সংগৃহীত

প্রতি ঈদের মতো এবারের কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। ঈদের দিন সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। পোস্টার, টিজার ও গান প্রকাশ হলেও ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি।

অবশেষে মুক্তির একদিন পর প্রকাশ পেল সিনেমার ট্রেলার। সিনেমার ট্রেলার সাধারণত ২ থেকে ৩ মিনিটের হলেও তাণ্ডবের ট্রেলার ভিডিও মাত্র ৫৬ সেকেন্ডের। তবে এটিকেই ট্রেলার বলছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

টিজারের মতো ট্রেলারও সাজানো হয়েছে শাকিব খানকে কেন্দ্র করে। তবে এখানে অন্য শিল্পীদেরও দেখা গেছে। ট্রেলারের শুরুতে দেখা গেল একাই শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন শাকিব খান। এ নায়কের সর্বশেষে কয়েকটি সিনেমায় যেমনটা দেখা গেছে। 

এরপরেই শাকিবের মুখে শোনা যায়, ‘বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে শয়তানি করতে হয়।’ এরপর দৃশ্যপটে আসেন জয়া আহসান। তার কণ্ঠে ভয়েস ওভারে শোনা যায়, ‘সত্য হচ্ছে বটগাছের মতো। যতই মিথ্যার পাথর দিয়ে চাপা দেন না কেন একদিন সব ছিঁড়েখুঁড়ে বের হবে।’

এইচ.এস/

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250