রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

এমবাপ্পের নামে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ‘যুদ্ধ’ যেন থামার নয়। একবার আমারিয়া, আরেকবার এমবাপ্পে—এভাবেই চলছে দুজনের পাল্টাপাল্টি আক্রমণ। এবার এমবাপ্পের বিরুদ্ধে ‘নারীর প্রতি সহিংসতা’ এবং ‘রাজনৈতিক সহিংসতা’র অভিযোগে মামলা করার হুমকি দেন আমারিয়া।

আমারিয়াকে ‘জঘন্য নারী’ বলে আজ সকালে সামাজিক মাধ্যমে বিশাল এক পোস্ট দেন এমবাপ্পে। ফরাসি তারকাকে পাল্টা জবাব দিতে ছাড়েননি আমারিয়াও। এমবাপ্পের কথার প্রেক্ষিতে প্যারাগুয়ে সিনেটর বলেন, ‘আমি আইনজীবী নিয়োগ করে তোমার বিরুদ্ধে মামলা করতে পারি। তোমাকে জানিয়ে দিচ্ছি যে এই মামলায় জিততেও পারি আমি। নারীর প্রতি সহিংসতা, নারী রাজনীতিবিদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা। বিষয়টি কিন্তু খুবই গুরুতর।’

এমবাপ্পেকে গ্রেপ্তারেরও হুমকি দিয়েছেন আমারিয়া। প্যারাগুয়ের সিনেটর উল্লেখ করেছেন রোনালদিনিওর কথাও। আমারিয়া বলেন, ‘আমি তাকে বলব, প্যারাগুয়ানদের ব্যাপারে সাবধান থাকো। প্যারাগুয়ানদের সঙ্গে ঝামেলায় যেও না এমবাপ্পে। আমাদের এখানে রোনালদিনিও গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। আমাকে হালকাভাবে নিও না এমবাপ্পে।’

শনিবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। সেই ম্যাচের পর এমবাপ্পের উদ্দেশে সামাজিক মাধ্যমে একের পর এক বর্ণবাদী মন্তব্য করেছিলেন আমারিয়া। তারকা ফরোয়ার্ডকে ‘ঔপনিবেশিক মানসিকতার ক্যামেরুনীয়’ বলে কটাক্ষ করেন। এ ছাড়া এমবাপ্পেকে ‘ক্ষুব্ধ, হঠাৎ ধনী হয়ে যাওয়া, অহংকারী ও কুৎসিত’ বলেও মন্তব্য করেন তিনি।

আমারিয়ার মন্তব্যের জবাবে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এমবাপ্পে লিখেছিলেন, ‘ম্যাডাম সেলেস্তে আমারিয়া, আপনি একজন জঘন্য নারী এবং আপনার পদে থাকার যোগ্য নন। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না—যে দেশ পুরো প্রতিযোগিতাজুড়ে আবেগ ও সম্মানের পরিচয় দিয়েছে।’ এমন বর্ণবাদী মন্তব্য করে আমারিয়া প্যারাগুয়ের খারাপ প্রতিচ্ছবি তুলে ধরেছেন বলে উল্লেখ করেছিলেন ফরাসি অধিনায়ক।

‘জঘন্য নারী’, বর্ণবাদী মন্তব্য করা প্যারাগুয়ের সিনেটরকে এমবাপ্পে‘জঘন্য নারী’, বর্ণবাদী মন্তব্য করা প্যারাগুয়ের সিনেটরকে এমবাপ্পে

আমারিয়ার বর্ণবাদী আচরণের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আমারিয়ার বিরুদ্ধে প্রসিকিউটরের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে। প্যারাগুয়ে সিনেটরের বক্তব্যকে অপরাধমূলক এবং নিন্দনীয় দাবি করছে এফএফএফ।

এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250