শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

৯৮ দিনে ৮৫ হাজার ভারতীয়কে ভিসা দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরালো করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বেইজিং। চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৯ই এপ্রিল পর্যন্ত ৯৮ দিনে ভারতে অবস্থিত চীনা দূতাবাস ৮৫ হাজারের বেশি ভারতীয়কে চীনা ভিসা দিয়েছে। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফিহং এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূত সু ফিহং সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘২০২৫ সালের ৯ই এপ্রিল পর্যন্ত ভারতে চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো ভারতীয় নাগরিকদের জন্য ৮৫ হাজারের বেশি ভিসা ইস্যু করেছে।’

চীনে ভারতীয়দের স্বাগত জানিয়ে ও দেশটি ভ্রমণে উৎসাহ দিয়ে রাষ্ট্রদূত সি ফিহং বলেন, ‘আমরা আরও বেশি ভারতীয় বন্ধুদের চীন ভ্রমণের জন্য স্বাগত জানাই। আপনারা এসে একটি উন্মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত, আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ চীন অনুভব করুন।’

ভারতীয় ভ্রমণকারীদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে চীন। এখন থেকে ভারতীয় আবেদনকারীরা আগেভাগে নেওয়া কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ভিসা কেন্দ্রে গিয়ে ভিসার আবেদন করতে পারবেন। স্বল্প সময়ের জন্য চীন ভ্রমণকারীদের জন্য বায়োমেট্রিক ডেটা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে।

এইচ.এস/

ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250