বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

টেকনাফে এসবিএসি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারের উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফ উপজেলার উপরের বাজারে এসবিএসি ব্যাংক পিএলসির নতুন একটি এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের কক্সবাজার শাখার অধীনে পরিচালিত এ আউটলেট পরিচালনা করবে মেসার্স এ আর এন্টারপ্রাইজ।

এ উপলক্ষে সম্প্রতি টেকনাফে এক গ্রাহক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংক পিএলসির ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. ফিরোজ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের প্রভাষক হাসিনা বেগম, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ শাহিন, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় জানানো হয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় সহজ, নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এসবিএসি ব্যাংক পিএলসি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় এনে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও গতিশীল করতে ব্যাংকটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সাউথ বাংলা ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250