মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ফিফার জরিমানা নিয়ে যা বলছেন সালাম মুর্শেদী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীকে ফিফা ১০ হাজার সুইস ফ্রাঁ (১৩ লাখ টাকা) জরিমানা করেছে। ফিফার শাস্তি প্রদানের পর শুক্রবার (২৪শে মে ) এক বিবৃতি দিয়ে নিজের অবস্থান ব্যাখা করেছেন সালাম মুর্শেদী। 

বাফুফের প্যাডে সালাম মুর্শেদী স্বাক্ষরিত একটি বিবৃতি পাঠানো হয়। সেখানে তিনি উল্লেখ করেন, ‘ক্রয় প্রক্রিয়ায় চারজন স্বাক্ষরকারীর মধ্যে দুইজনকে ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে আমি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সে কারণেই আমাকে গুনতে হচ্ছে (নূন্যতম সুইস ফ্রাঁ ১০,০০০) আর্থিক জরিমানা।’

ফিফা বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে বেশ কয়েক বছর ধরেই তদন্ত করছিল। সিনিয়র সহ-সভাপতি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ায় তিনিও ফিফার অভিযোগের তালিকায় ছিলেন। সালাম মুর্শেদীর ওপর ফিফা তিনটি অভিযোগ এনেছিল। সেই তিন অভিযোগের দু’টি তিনি খণ্ডাতে সক্ষম হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘২০২৪ সালের ৮ই ফেব্রুয়ারি এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি শুনানির আয়োজন করে। যেখানে আমার বিরুদ্ধে ফিফার অনুচ্ছেদ ১৪, ১৬ ও ২৫ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

আরো পড়ুন: মেসি-ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা 

উক্ত শুনানিতে আমি নিজেই আমার আইনজীবীদের সঙ্গে উল্লিখিত অভিযোগ প্রত্যাহার করার পক্ষে অত্যন্ত বিশ্বাসযোগ্য যুক্তি স্থাপন করি। ফলস্বরূপ ৭ই মার্চ ২০২৪ তারিখে ফিফা এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক গৃহীত পরবর্তী সিদ্ধান্তে আমার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি যথাক্রমে খারিজ করে দেয়।’

৮ই ফেব্রুয়ারি সালাম মুর্শেদীর পক্ষে তাহসিন আহমেদ ও শেহরীন সালাম ঐশি আইনজীবী হিসেবে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ভিডিও কনফারেন্সে ছিলেন স্বাক্ষী হিসেবে।

আবু নাঈম সোহাগের আগের দুই বছরের নিষেধাজ্ঞা শেষ না হতেই নতুন করে তিন বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। একইসঙ্গে সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে আর্থিক জরিমানাসহ সব ধরনের ফুটবল থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

জরিমানার অর্থ বৃহস্পতিবার (২৩শে মে ) থেকে এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে। সালাম মুর্শেদী আন্তর্জাতিক বাণিজ্য করায় তার পক্ষে অবশ্য ফিফায় ডলারের মাধ্যমে জরিমানা পরিশোধ করা কষ্টসাধ্য হবে না। তবে আবু হোসেন, মিজান ও সোহাগের আর্থিক জরিমানা প্রদান নিয়ে সংশয় রয়েছে। ফেডারেশনে আবু হোসেন, মিজান ও সোহাগ দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ফিফায় অভিযুক্ত হয়ে দোষী প্রমাণিত হওয়া এবং তারা ফেডারেশন ছাড়ায় গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ফেডারেশন এখনও আটকে রেখেছে। 

এইচআ/  

ফিফা সালাম মুর্শেদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250