মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

চাকরির প্রলোভন ও টেলিগ্রাম ফাঁদে কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: পুলিশ

অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন— মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) এবং তাদের সহযোগী আসাদ (৩০)।

আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশনের একটি বিশেষ দল ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম এবং দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি মামলার আসামি। মামলার তদন্ত বর্তমানে চলমান।

সিআইডির মুখপাত্র জসীম উদ্দিন খান জানান, তদন্তের মাধ্যমে এই প্রতারণা চক্রের মূল রহস্য উদ্ঘাটন করা হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি মানুষের কাছে ভুয়া খণ্ডকালীন চাকরি ও লোভনীয় বিনিয়োগের প্রস্তাব দিত। তারা টেলিগ্রাম অ্যাপে স্বল্প সময়ে কয়েক গুণ মুনাফা পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লাখ টাকা বিনিয়োগ করতে উৎসাহিত করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের প্রতারণার কথা স্বীকার করেছে।

সিআইডি আরও জানায়, এই চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেক ব্যক্তি জড়িত থাকতে পারে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত সিম কার্ড জব্দ করা হয়েছে। এই প্রতারণার শিকার হওয়া সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকার জন্য সিআইডি আহ্বান জানিয়েছে।

জে.এস/

গ্রেপ্তার প্রতারক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250