বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎ *** মোবাইল হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল নিয়ে সংসদ সদস্যদের চিফ হুইপের সতর্কতা

প্রতিদিন দলকে কিছু একটা দিতে পারাই লক্ষ্য শান্তর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রের মাটিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। তার আগে আগামী ১লা জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামবে নাজমুল হোসেন শান্তর দল। 

মঙ্গলবার (২৮শে মে) যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। তারপরও বাংলাদেশের আশা ভারতের বিপক্ষে পরের ম্যাচটা খেলার।  

লাল-সবুজের জার্সিতে বিশ্বকাপের মতো মঞ্চে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন শান্ত। চলতি বছরেই পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পেয়েছেন। আর প্রথমবারেই যাচ্ছেন বিশ্বকাপে। যা টাইগার অধিনায়কের কাছে গর্বের। 

আরো পড়ুন : ‘আম্মা বলতেন তোর মাশরাফি ভাই-সাকিব ভাইয়ের দলে কবে খেলবি’

বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় বুধবার (২৯শে মে) শান্ত বলেন, 'আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই এমন ড্রিম থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অবশ্যই। তারপর যদি আবার বিশ্বকাপের মতো একটা আসরে এ ধরণের সুযোগ আসে তাহলে তো ওই ক্রিকেটারের জন্য গর্বের বিষয়। অনেক এক্সসাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। পাশাপাশি আমার কাছে মনে হয় এই সময়টাকে ইনজয় করতে চাই।'

শান্ত অবশ্য জানালেন নিজের লক্ষ্যের কথা। দেশের হয়ে প্রতিটি ম্যাচেই রাখতে চান অবদান। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা নিয়ে শান্ত বলছিলেন, 'দলের হয়ে প্রত্যেকদিন কনট্রিবিউট করতে চাই যে দায়িত্বটা আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই এটাই টার্গেট।'

নিজের ফর্ম দিরে পাওয়ার পরেই শান্তর কাঁধে চলে আসে অধিনায়কের দায়িত্ব। ব্যাটেও শুরু হয় রানের খরা। এমন অবস্থায় খুব চাপ কি না সেই প্রশ্নও উঠেছে। জবাবে শান্ত বললেন, ‘খুব বেশি অধিনায়ক হওয়া নিয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে এভাবেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা সময় ইনজয় করতে চাই। প্রত্যেকদিন দলকে যেন কিছু একটা দিতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে আর কি।’ 

অধিনায়ক শান্তর অধীনে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত গ্রুপ ‘ডি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ তারিখের ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

এস/ আই.কে.জে/

শান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250