শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েলের, যা বলছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরায়েলের ওই প্রস্তাব উপস্থাপন করেছেন। খবর রয়টার্সের।

মিসরের আল–কাহেরা নিউজ টিভি গতকাল সোমবার (১৪ই এপ্রিল) এ খবর দিয়েছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তারা যে প্রস্তাব পেয়েছেন, তার মধ্যে অন্তত দুটি উপাদান নিয়ে আলোচনাই সম্ভব নয়।

সূত্রের বরাত দিয়ে আল–কাহেরা আরও বলেছে, মধ্যস্থতাকারীরা হামাসের উত্তরের অপেক্ষায় আছে।

পরে গতকাল দিন শেষে এ নিয়ে এক বিবৃতিতে হামাস বলেছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে এবং যত দ্রুত সম্ভব তাদের উত্তর জানাবে।

একটি যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হামাস এখনো তাদের মূল দাবিতে অটল আছে। হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে।

এইচ.এস/

যুদ্ধবিরতির প্রস্তাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250