মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

নিজ দেশে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা অর্জন উত্তর কোরিয়ার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলে খুব একটা পরিচিতি না থাকলেও নারীদের বয়সভিত্তিক ফুটবলে বরাবরই শক্ত এক নাম উত্তর কোরিয়া। ফিফার বয়সভিত্তিক বিশ্বকাপে আলাদা নজর থাকে রাজনৈতিকভাবে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এই দেশটির ওপর। উত্তর কোরিয়ার মেয়েরা তাতে হতাশও করেনি। মাত্র ৪২ দিনের মাথায় নিজ দেশে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা নিয়ে গেল দেশটির মেয়েরা। 

ডমিনিকান রিপাবলিকে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে আজ ভোরে স্পেনকে টানটান উত্তেজনার এক ম্যাচে হারিয়েছে উত্তর কোরিয়া। ১-১ গোলে ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া। 

এর আগে মাত্র ৪২ দিন আগেই জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল উত্তর কোরিয়ার নারী দল। সেটি ছিল অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তাদের তৃতীয় শিরোপা। জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়াও এখন সেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এবার স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও নিজেদের তৃতীয় শিরোপা উদযাপনের সুযোগ পাচ্ছে আলোচিত দেশটি।

আরো পড়ুন : ইউনাইটেডের মাঠ থেকে পয়েন্ট নিয়ে গেল চেলসি

ফেলিক্স সানচেজ স্টেডিয়ামের ফাইনালে পুরো ম্যাচে দারুণ পারফর্ম করেছেন উত্তর কোরিয়া গোলরক্ষক পার্ক জু গোং। অন্তত বারতিনেক স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনি। টাইব্রেকারেও ফিরিয়েছেন এক শট। স্পেনের অন্য শট যায় গোলবারের অনেকটা বাইরে দিয়ে।

যদিও গোলশূন্য প্রথমার্ধ শেষে ফাইনালে লিড ঠিকই নিয়েছিল স্পেন। সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশে ৬১ মিনিটে গোল পেয়ে যায় ইউরোপের প্রতিনিধিরা। সেখান থেকে ম্যাচে ফিরতে উত্তর কোরিয়ার সময় লেগেছে ৫ মিনিট। ৬৬ মিনিটেই ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। 

পুরো ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকে গড়ায় খেলা। সেখানেই কপাল পোড়ে স্পেনের। আর উত্তর কোরিয়া ঘরে তোলে নিজেদের তৃতীয় বয়সভিত্তিক এই বিশ্বকাপের শিরোপা। 

এস/ আই.কে.জে/

ফিফা বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250