মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ইউনাইটেডের মাঠ থেকে পয়েন্ট নিয়ে গেল চেলসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ৫-২ ব্যবধানের জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু জয়ের ধারা বহমান রাখতে পারেনি রেড ডেভিলরা। পরের ম্যাচেই পয়েন্ট খোয়ালো তারা। রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ।

ম্যানইউর ঘরের মাঠ থেকে এক পয়েন্ট আদায় করে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে চেলসি। ১০ ম্যাচে ব্লুজদের পয়েন্ট ১৮। অন্যদিকে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে আছে ম্যানইউ।

৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। চেলসির গোলরক্ষক রবার্ট স্যানচেজ রাসমাস হজলুন্দের পা জড়িয়ে ধরে রাখলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দারুণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি পর্তুগালের তারকা ফার্নান্দেজ।

আরো পড়ুন : অতিরিক্ত সময়ের গোলে মায়ামির হার

ম্যানইউ লিড ধরে রাখতে পারে কেবল ৪ মিনিট। ৭৪ মিনিটে ময়েসেস কাইসিদোর গোলে ১-১ সমতায় ফেরে চেলসি। সফরকারী দলের কর্নার ক্লিয়ার করতে পারেননি ম্যানইউর ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসিমিরো। এই সুযোগ বল পেয়ে নিচু শটে গোল করেন কাইসিদো। বল ম্যানইউর গোলরক্ষক আন্দে ওনানার হাতে লাগলেও তিনি থামাতে পারেননি।

ম্যাচের পর ইকুয়েডরের ডিফেন্সিভ মিডফিল্ডার কাইসিদো বিবিসিকে বলেন, ‘গোল করার সুযোগ ছিল। আমি এটা করেছি। আমি খুব খুশি। আমরা জানতাম দীর্ঘ সময় অপেক্ষা করলে (সমতায় ফিরতে) এটা কঠিন হয়ে যেতো। আমি সমতা আনতে পেরে খুব খুশি।আমরা জয়ের যোগ্য ছিলাম। জানতাম এটা কঠিন খেলা হবে। কিন্তু প্রস্তুত ছিলাম। দলের জন্য খুবই খুশি। এটা একটা দারুণ লড়াই ছিল।’

এস/ আই.কে.জে

চেলসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250