মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঈদ স্পেশাল : শামি কাবাব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদে মাংস দিয়ে তৈরি করতে পারেন মুখরোচক খাবার। যার মধ্যে একটি হলো ‘কাবাব’। যার নাম শুনলে জিভে পানি আসে না এমন লোক হাতে গুনেও পাওয়া যাবে না। রাস্তার ধারের হোটেলের সামনে দিয়ে আসা যাওয়ার সময় কাবাবের ঘ্রাণ নাকে এলে পকেটের অবস্থা ভুলে রেঁস্তরায় ঢুকে পড়ার মানুষ নেহাত কম নয়। হাজারো রকমের কাবাবের মধ্যে শামি কাবাব অন্যতম। ঈদুল ফিতরে চাইলে বাড়িতে বসে শামি কাবাব বানিয়ে নিতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ

মাংস রান্নার জন্য-  

হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম

বুটের ডাল ১/৪ কাপ

পেয়াজ মোটা কুচি ১/৩ কাপ

কাঁচা মরিচ  ২ টি

আদা বাটা  ১ টেবিল চামচ

রসুন বাটা  ১ টেবিল চামচ

জিরা গুড়া  ১ চা চামচ

হলুদ ১/৪ চা চামচ

মরিচ গুড়া ১/৪ চা চামচ

গোলমরিচ ১/২ চা চামচ

ধনিয়া গুড়া ১ চা চামচ

মৌরি ১ চা চামচ

জয়ফল ১/২ চা চামচ

জয়িত্রী ১/৮ চা চামচ

দারচিনি  ৩ টুকরা, তেজপাতা  ২ টি, এলাচ ৫ টি, লবঙ্গ ৬ টি

লবণ পরিমাণমত

আরো পড়ুন : ঘরেই বানাতে পারবেন নান রুটি, রইলো রেসিপি

কাবাব তৈরির জন্য-

কাঁচামরিচ মিহি কুচি ১ টেবিল চামচ

পেয়াজ মিহি কুচি  ২ টেবিল চামচ

ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ

টমেটো সস ১/২ চা চামচ

টালা জিরা গুড়া ১ চা চামচ

ডিম ১ টি

টোস্টের গুঁড়া ১/৪ কাপ

তেল (কাবাব ভাজার জন্য)

উপকরণ

পাত্রে  মাংস, পেয়াজ,মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা, হলুদ,গোলমরিচ, ধনিয়া, মৌরি, জয়ফল, জয়িত্রী, লবণ ও সমস্ত গরম মশলা একসাথে মেখে পরিমান মত  পানি দিয়ে সিদ্ধ করে নিন। ডাল আলাদা সিদ্ধ করে পানি শুকিয়ে নিন।

মাংস সিদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে ঝরঝরা করে নিন, মাংসে পানি থাকা যাবেনা। মাংস চুলা  থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন, এবার ডাল এবং মাংস মিহি করে বেটে নিন।

বাটা মাংসের মিশ্রনের মধ্যে কাঁচামরিচ, পেয়াজ, ধনিয়া পাতা, টমেটো সস, টালা জিরা গুরা, সামান্য টোস্টের গুঁড়া এবং ডিম দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।

এরপর মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে হাতের চাপে কাবাব আকারে গড়ে নিন। প্যানে তেল  গরম হতে দিন। তেল গরম হলে কাবাবগুলো লালচে করে  ভেজে  নিন। ব্যাস তৈরি শামি কাবাব।

এস/ আই.কে.জে/


রেসিপি শামি কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250