মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

অল্পের জন্য বেঁচে গেলেন নায়ক বাপ্পী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। গতকাল রোববার (১লা জুন) মধ্যরাতে ঢাকার যাত্রাবাড়ীর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে একটা ট্রাক সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এ অভিনেতা। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

এ বিষয়ে বাপ্পী গণমাধ্যমকে জানান, রোববার দিবাগত রাতে তিনি নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। তিনি বলেন, ‘আমি এখনও ট্রমার মধ্যে আছি।’

একটি ছবিতে দেখা যাচ্ছে, সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন বাপ্পী চৌধুরী। পাশেই পড়ে আছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এইচ.এস/

বাপ্পী চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250