মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বাণিজ্যিক ছবিকে কোয়েলের বিদায়!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। দীর্ঘ ২২ বছরের অভিনয় জীবনে অসংখ্য দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। বাণিজ্যিক ঘরানার ছবি দিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করলেও বিগত কয়েক বছরে ভিন্নধর্মী চরিত্রে বেশি দেখা গেছে এইঅভিনেত্রীকে। যার সবশেষ উদাহরণ কোয়েলের সম্প্রতি মুক্তি পাওয়া ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমাটি। 

এ সিনেমা নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন রঞ্জিত মল্লিক কন্যা। সেখানেই কথা প্রসঙ্গে বাণিজ্যিক সিনেমা আর না করার ইঙ্গিত দেন তিনি। কোয়েল বলেন, ছোটবেলায় ‘ছুটি ছুটি’ অনুষ্ঠানে ‘সোনার কেল্লা’ দেখা খুবই প্রিয় স্মৃতি। সেই জায়গাতেই যখন আমি শুট করছি, সেটা দারুণ এক অভিজ্ঞতা।

পাশাপাশি বাণিজ্যিক ছবিতে ভবিষ্যতে আর কাজ না করার বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন, ‘ওই ছবিগুলোর জন্যই আজকের আমি। দ্যাট মেইড মি। কিন্তু এখন সময় বদলেছে, আমিও অনেকটা পরিণত হয়েছি। ওই ধরনের ছবির কোটা আমার শেষ বলা যায়।’

তিনি আরও জানান, বাণিজ্যিক ঘরানার সিনেমার সংখ্যা বর্তমানে আগের চেয়ে অনেক কমে গেছে। তবে তার মতে, বাণিজ্যিক ও কন্টেন্ট-ভিত্তিক সিনেমার মধ্যে ভারসাম্য থাকা উচিত। সঙ্গে নতুন প্রজন্মের কাজ নিয়েও নিজের আগ্রহের কথা জানান কোয়েল।

এইচ.এস/

কোয়েল মল্লিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250